সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৮ , ০২:০৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০)। বাকি একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দোলা পরিবহনের বাসটি আজ বেলা সোয়া ১১টার দিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। খালেকের বাজার এলাকায় ওভারটেক করতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি ডান দিকে রাস্তার পাশের খালে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.