নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১৯ , ১১:১৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরো চারজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, মো. কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিযোগে বাড়ি ফিরছিল। পথে ভোর সাড়ে ৪টার দিকে সোনাপুর-বারিকবাজার এলাকায় পৌঁছালে ভাঙ্গাব্রিজে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন কৃষকের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বরেন্দ্র অঞ্চল থেকে ধান নিয়ে ১২ জন কৃষক ট্রলিযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.