সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১২ , ১২:৪৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা আরও ২০ সংসদ সদস্যকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান। তাদের মধ্যে ১১ জন বর্তমান এবং ১০ জন সাবেক সংসদ সদস্য।
সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ জন, বিএনপির পাঁচজন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র থেকে ছয়জন এমপি রয়েছেন। ইতি মধ্যে আওয়ামী লীগের তিন এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও রয়েছে।
মোজাম্মেল হক খান বলেছেন, সরকারি অর্থ আত্মসাৎ, জমি দখল, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ফাঁসছেন ২০ সংসদ সদস্য। যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় আনা হবে।
বুধবার (১১ নভেম্বর) কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মোজাম্মেল বলেন, আমাদের কাছে কোনও দল-মত নেই, ব্যক্তির উর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে সেভাবেই আমরা কাজ করি।পাপুল ও সেলিনাসহ সাবেক ও বর্তমান ২২ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, খাস জমি দখল, ঘুষ গ্রহণ, কমিশন নেওয়া ও চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক কমিশনার বলেন, অনুসন্ধানে থাকা অন্যান্য এমপিদের বিষয়েও আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। সেটিও যথাসময়ে আমরা রেজাল্ট দিতে পারব।
প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের সঙ্গে তাদের কন্যা ওয়াফা ইসলাম এবং পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া আলোচনায় রয়েছেন ঢাকা-আসনের সংসদ সদস্য হাজী সেলিম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.