সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৩ , ০৭:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাফুফের নির্বাচনে চোখ ছিল সারাদেশের। শেষমুহূর্তে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করে নাটকীয়তার আভাস দেন বাদল রায়। তৈরি হয় নানা গুঞ্জন। তবে সব গুঞ্জনে ঘি ঢেলে, আরও একবার নির্বাচিত হলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনই।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে আসীন হলেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১৩৫ জন। মোট ৯৪টি ভোট পেয়ে আবারও সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদেও বহাল রইলেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন মোট ৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.