মারা গেছেন আরও ৩৭ জন; শনাক্ত ১৬৬৬

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৩ , ০৩:২৬ পিএম

মারা গেছেন আরও ৩৭ জন; শনাক্ত ১৬৬৬ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১হাজার ৬৬৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ২৮৭ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬২ হাজার ৯৫৩ জন।