চট্টগ্রাম বন্দরে গাড়িচাপায় হেলপার নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৩ , ১২:৪৩ পিএম

চট্টগ্রাম বন্দরে গাড়িচাপায় হেলপার নিহত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম বন্দরে গাড়িচাপায় মো. ফরহাদ (২৫) নামে ট্রেইলার হেলপার নিহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিসিটি ২ নম্বর গেইট সংলগ্ন আইসিডি ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিবহন শ্রমিকের নাম মো. ফরহাদ (২৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি বন্দরের আইসিডি ইয়ার্ডে বার্থ অপারেটিং কোম্পানি এভারেস্টে কর্মরত ছিলেন।

বন্দর সূত্রে জানা গেছে, সিসিটি ২ নম্বর গেইট সংলগ্ন আইসিডি ইয়ার্ডে  বার্থে অপারেটর কোম্পানি এভাররেস্টের ট্রেইলার  হেলপার মো. ফরহাদ কনটেইনার পরিবহনের  সময় এসি গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।