কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-২৩ , ১০:২৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের মহেশখালীতে একদিনে বিচ্ছিন্ন ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া না গেলেও বাকি ৩ জনের পরিচয় মিলেছে।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর বাঁকখালী মোহনায় মাছ ধরার ট্রলারের ধাক্কায় যাত্রীবাহি বোট থেকে পড়ে তোফাইল মাহমুদ নামে একজন নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকালে তার মৃতদেহ সোনাদিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়। তোফাইল ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ার নাগু মিয়ার ছেলে ও চট্টগ্রাম কলেজের ছাত্র। লাশটি উদ্ধার করে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিন দুপুরে ছোট মহেশখালীর মুদিরছড়া প্যারাবনে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। লাশটির বিস্তারিত পাওয়া যায়নি। তবে আনুমানিক বয়স ৪৫ ও গায়ে ছিল হাফ প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোন জেলের হবে।
এদিকে মহেশখালী উপজেলার গোরকঘাটা চরপাড়া থেকে দেলোয়ার হোসেন নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে দুদিন আগে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ছিল। পরে মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দেলোয়ার হোসেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
অপরদিকে মঙ্গলবার সকালে মহেশখালীর গোরকঘাটা বাবু দীঘিতে গোসল করতে নেমে আলো রাণী নামে এক নারী ডুবে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে গোসল করতে নেমে ওই নারী মারা যান।
৪টি মৃতদেহের মধ্যে ৩টি মৃতদেহ যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.