হালিশহরে ৭৫০০ পিস হাজার ইয়াবাসহ ৩জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২২ , ০৫:২৭ পিএম

হালিশহরে ৭৫০০ পিস হাজার ইয়াবাসহ ৩জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)হালিশহর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭৫০০ ইয়াবাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিটি রোডস্থ ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হালিশহর থানা পুলিশের একটি অভিযানিক দল।

আটককৃতরা হলো- নুর মোহাম্মদ (২৫), সাইফুল ইসলাম (২৩) ও মো. নোমান (১৮)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন ডিটি রোডস্থ ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫০০ ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।