সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২২ , ০১:০১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কারা অধিদফতরের ডিআইজি প্রিজন বজলুর রশিদদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির পিছিয়েছেন আদালত। তবে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। সেই সঙ্গে তার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট গ্রহণ করে আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামির উপস্থিতিতে এ চার্জশিট গ্রহণ করা হয়। একই সঙ্গে ২২ সেপ্টেম্বর চার্জ শুনানির তারিখ ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির আদেশ দেন।
গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. নাসির উদ্দীন এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছিলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.