সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২২ , ১২:৫১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।বার্ধক্যজনিত কারণে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ, জেলা ও নাজিরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
গত ১৭ সেপ্টেম্বর মাজেদা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকাল ১০টায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়ার গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.