সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২২ , ১২:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে এবার অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক তরুণী। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় নূরসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার ১ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে। ৩ নম্বরে রয়েছে নুরুল হক নুর।
বাকিরা হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নূর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতা ও হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.