নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২২ , ১০:০৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
গোপালগঞ্জে বাস চাপায় মা ও তার ৮ মাসের শিশু সন্তান নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি একই উপজেলার ফলসি গ্রামে। নিহতরা হলো- ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সের শিশু সন্তান আলি কাজী।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই প্রকাশ বিশ্বাস জানান, মা ও তার শিশু সন্তানকে একটি ভ্যান গাড়িতে করে বাবার বাড়ি ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসি যাবার পথে কাশিয়ানী থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। আহত মীরা বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.