সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২১ , ০৩:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু'র সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ঢাবি'র এক শিক্ষার্থী।রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) কে এম মুস্তাফিজ।
তিনি বলেন, ধর্ষণের ঘটনা পরম্পরায় ভিপি নুরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.