সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২১ , ০২:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৭হাজার ১৯২টি ইয়াবাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে এ কে খান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আকবরশাহ্ থানা পুলিশের একটি অভিযানিক দল।
আটককৃতরা হলো- মো. নাছিরুল (৩০), মো. ইউসুফ আলী (৩৫) ও নজরুল ইসলাম (৪০)।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন এ কে খান মোড়স্থ হোটেল হাইওয়ে ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে ২৭হাজার ১৯২টি ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.