সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২০ , ০৪:১৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে কালীবাড়ী মোড়ে হোটেল গোল্ডেন স্টার এর সামনে থেকে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
আটককৃতের নাম মো.রানা (২৪)। সে সন্দ্বীপ থানাধীন বাগেরহাট এলাকার আবু তাহেরের ছেলে।
র্যাবের দাবি, তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও তারা দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন কালীবাড়ী মোড়ে হোটেল গোল্ডেন স্টার এর সামনে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১রাউন্ড খালি খোসাসহ রানাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ২জন পালিয়ে যায়। আটক রানা ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.