আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২০ , ১২:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাশকতার তিন ও মানহানির এক মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। মামলাগুলো সচল করতে চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টকে রুল শুনানি করতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এই চার মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার তিনটি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যে মানহানির একটি মামলা রয়েছে। এ নিয়ে বিএনপি নেত্রীর ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আাপিল বিভাগ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.