দুদকের মামলায় প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২০ , ১১:২৭ এএম

দুদকের মামলায় প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর ছবি: সিটিজেন নিউজ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামী প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রবিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময় দুদকের পক্ষ থেকে প্রদীপ কুমার দাশের সম্পত্তি ক্রোকের আবেদন জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘আজ দুদকের মামলায় প্রদীপ কুমার দাশের জামিন আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। পাশাপাশি আদালতে আমরা তার সম্পত্তি ক্রোকের আবেদন জমা দিয়েছি।’

এর আগে ১৪ সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত দুদকের মামলায় প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।