হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-২০ , ০৯:২৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় আপাতত একক কোনো মহাপরিচালক নিযুক্ত করা হবে না। এর পরিবর্তে তিনজনের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আল্লামা শফীর জানাজার পর মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে মাদ্রাসা পরিচালনার জন্য তিনজনকে নির্বাচন করা হয়েছে।
এ তিনজন হলেন, হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি মুফতী আবদুস সালাম, বর্তমান সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহইয়া।
এছাড়া মাওলানা জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র জানায়, তিন সদস্য বিশিষ্ট এ কমিটি এখন থেকে হাটহাজারী মাদ্রাসার সব কাজের সুরাহা করবেন। তাদের সবার সমান অধিকার থাকবে। তাদের মধ্য থেকে কেউ একজন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ ৩৪ বছরের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে লাখো মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে মাদ্রাসার বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারাতুল জামিয়া’ নামক কবরস্থানে দাফন করা হয় আল্লামা শফীকে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.