মারা গেছেন আরও ৩২ জন; শনাক্ত ১৫৬৭

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৯ , ০৩:০৮ পিএম

মারা গেছেন আরও ৩২ জন; শনাক্ত ১৫৬৭ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯১৩ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর)দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭০টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।