সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৭ , ০৫:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাকলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ মো. জয়নাল আবদীন (৩১) নামে একজনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শাহ আমানত সংযোগ সড়ক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে ডিবির একটি অভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সংযোগ সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জয়নালকে আটক করা হয়। এ সময় মাদক বহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল।তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.