নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৭ , ০৪:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কর্ণফুলী নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জয়ন্ত দাশ (১৬) ও কঙ্কন দেব (১৬)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে জানান, তারা ৫জন মিলে নদীতে ঘুরতে যায়। এসময় জয়ন্ত দাশের সেন্ডেল পানিতে পাড়ে গেলে সেন্ডেল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় সে। পরে তাকে ডুবে যেতে দেখে অপরজন উদ্ধার করতে গেলে একপর্যায়ে দুজনই ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় দুজনের মরদেহ উদ্ধার করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.