সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৭ , ১২:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের সম্পদ যথাযথ ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান উপলক্ষ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। অনুষ্ঠানে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে তা বাস্তবায়ন করার নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে নির্বাচনী ওয়াদা ভুলে যায় না। পরিকল্পনা গ্রহণে ও বাস্তবায়নে নির্বাচনী ইশতেহার সামনে থাকে।
অনুষ্ঠানে সামরিক স্বৈরশাসক ক্ষমতায় থাকলে জনগণ অবহেলিত থাকে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।
প্রতিটি মন্ত্রণালয়ে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে তা বাস্তবায়নের নির্দেশও দেন শেখ হাসিনা। এ সময় দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.