সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৭ , ০৯:৪১ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে আরও ১১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরও একজন। সুস্থ হয়েছেন ৭৬ জন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৪ জনের । সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ জনের। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ জনের। করোনা পজেটিভ পাওয়া গেছে ২ জনের। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের এবং শেভরন ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের সংক্রমণ পাওয়া যায়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৮ হাজার ১২০। মারা গেছেন ২৮২ জন। সুস্থ ১৪ হাজার ২৭৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.