সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৬ , ০৭:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আগামী সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপ-কমিটিগুলোর খসড়া তালিকা জমা দেয়ার পুনঃনির্দেশনা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভা শেষে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনকালে একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকগণ যারা এখনও উপকমিটি জমা দেয়নি, তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে পরামর্শ করে কমিটি জমা দিতে হবে। বিভিন্ন পর্যায়ের উপকমিটিতে ত্যাগী নেতাকর্মীদের এবং দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের মূল্যায়ন করতে হবে, কমিটি করার সময় কোনওভাবেই স্বজনপ্রীতি দেখানো যাবে না।
সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আটটি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলীর সদস্যরা এসব কমিটি গঠনে দায়িত্বে থাকবেন এবং বিভিন্ন বিভাগীয় কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও থাকবেন।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার লক্ষ্যে যেসব জেলা ও মহানগর সম্মেলন হয়নি তাদের কমিটি গঠন করতে হবে তবে তার আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলনের কাজ শেষ করতে হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, দোয়া এবং সীমিত আকারে সর্বপর্যায়ে আলোচনার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.