সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৬ , ০৩:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ক্রেন অপারেটরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের সামনে ক্রেনের সাহায্যে মালামাল নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে মালামাল নামানোর সময় পাশে থাকা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসে। এতে পুরো ক্রেনটি বিদ্যুতায়িত হয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় ক্রেন অপারেটর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় থানায় হস্তান্তর করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.