সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৬ , ০৯:১২ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেট ২ হাজার টাকা হিসাবে যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা তিন যাত্রীকে চ্যালেঞ্জ করে এসব সিগারেট জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
তিন যাত্রীর মধ্যে বোয়ালখালীর মো. আবদুর রহিমের কাছ থেকে ২০০ কার্টন, হাটহাজারীর শফিকুল ইসলামের কাছ থেকে ১৮০ কার্টন ও বোয়ালখালীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে জব্দ করা হয় ১৭০ কার্টন সিগারেট।
জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। লকডাউনের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এটিই সিগারেটের বড় চালান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.