ডেস্ক নিউজ
আপডেট: ২০২০-০৯-১৫ , ০৩:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আন্তর্জাতিক বাজারে আবারও লাগাতার দাম বৃদ্ধির প্রবণতা দেখাচ্ছে বিনিয়োগের নিরাপদ মাধ্যম সোনা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ১৯৬৩.৩২ ডলারে। যা আগের দিনে সবশেষ দামের চেয়ে ৬.৫৯ ডলার বেশি।
সোনার সঙ্গে বাজারে দামের উর্ধমুখী প্রবণতা দেখাচ্ছে রুপাও। প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ২৭.৩১ ডলারে যা গতকালের সবশেষ দামের চেয়ে ০.১৬ ডলার বেশি।
এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা পতন হয় সোনার। ১৩ সেপ্টেম্বর ১৯৪১.৫১ ডলারে থামে মূল্যবান এই ধাতুর লেনদেন।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা পূর্বাভাস, চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ২১শ’ ডলার ছাড়িয়ে যাবে। জুলাই মাসে এমন পূর্বাভাস দেয়া হলেও আগস্ট থেকেই করোনার টিকা বাজারে আসার পূর্বে সফল ট্রায়ালের ঘোষণায় বিনিয়োগকারীরা অন্য খাতের লগ্নি করার পরিকল্পনা করায় কমতে শুরু করে এই ধাতুর দাম। এরপর আবার গেল ৯ সেপ্টেম্বর থেকে লাগাতার দাম বাড়ছে সোনার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.