সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৫ , ০২:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
খিচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য নয়, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল সঠিক বাস্তবায়নের জন্যে বিদেশে কর্মকতাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, দেশের বেশীরভাগ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল বাস্তবায়ন করার জন্যে সেই পদ্ধতির সরেজমিন অভিজ্ঞতা নিতেই বিদেশে কর্মকতাদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেয়া হয়েছে প্রকল্পে।
তিনি বলেন, পরিকল্পনা কমিশন চাইলে প্রস্তাবটি বাতিল করতে পারে।
তিনি আরও বলেন, এই বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এক হাজার জনকে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ পাঠানোর প্রস্তাব করা হয়েছে। এটি পরিকলপনা কমিশন যাচাই-বাছাই করে একনেক-এ পাঠাবে। আর অনুমোদন পেলেই কার্যকর করা হবে।
উল্লেখ এক হাজার সরকারি কর্মকর্তাকে খিচুড়ি রান্না শিখতে বা অভিজ্ঞতা অর্জন করতে বিদেশে পাঠানোর প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। পরিকল্পনা কমিশন থেকে এর অনুমোদন পাওয়ার চেষ্টা করছে অধিদপ্তর। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রশিক্ষণের জন্য তাদেরকে বিদেশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। জনগণের টাকা খরচ করে এ ধরনের সফরের যৌক্তিকতা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.