নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৫ , ১২:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিসমত দৌলতপুর গ্রামের গফুর মিঞার নাতি নাহিদ হোসেন (৮) ও আব্দুল্লাহ (৫) এবং গিলাবাড়ি মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলী (৭৫)।
নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলী জানান, সোমবার দুপুরে বাড়ির কাছে পুকুরে মাছ ধরতে যান গফুর মিঞা। এ সময় তাকে অনুসরণ করা দুই নাতি তার অজান্তে পাশের ডোবায় পড়ে যায়। পরে দুই ভাইকে পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বৃদ্ধ খোরশেদ আলী গরু নিয়ে টাঙ্গন নদী অতিক্রম করার সময় ডুবে প্রাণ হারান। তিনি সাঁতার জানতেন না বলে জানিয়েছেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. সোহাগ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, পানিতে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.