নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-২১ , ১০:৩৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ আর নেই।শনিবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য, জি-নাইন'র সদস্য ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ৫৬ বছর বয়সে মারা গেছেন। রাতেই মরদেহের গোসল শেষে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, খন্দকার আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.