সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৫ , ১০:২৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
চটগ্রাম মহানগরীর বাকলিয়া ও আনোয়ারা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২লাখ ৬৫হাজার ১৩০ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৪ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলো- মো. জমির উদ্দিন (৩৬), মো. রমজান আলী (২৫) ও মো. কামরুজ্জামান (৩০)।
র্যাবের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কের পাশে আহাদ কনভেনশন হলের পাশে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ রমজান ও জমিরকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহণে নিয়োজিত একটি ট্রাকও (ঢাকা মেট্রো-ট- ২৪-২৭৫৯) জব্দ করা হয়।
তিনি আরও বলেন,চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষীর ঘাটে মায়ানমার হতে বঙ্গপোসাগর হয়ে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান খালাস করছে এমন সংবাদ পায় র্যাব। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা থানাধীন গহিরা দোভাষীর বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পালিয়েছে আরও ২জন।
গ্রেফতারের পর কামরুজ্জামানের দেওয়া তথ্য মতে গহিরা দোভাষীর বাজারস্থ শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর পশ্চিম পাশের একটি ভাড়া করা গোডাউন এর ভিতর কার্টুনে রক্ষিত পলিথিন মোড়ানো অবস্থায় ৪০হাজার ও পলাতক সরওয়ার আলম এর বাড়ী থেকে ১লাখ ২৫হাজার ১৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা এবং আটককৃত ট্রাকের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা ও মহানগরীর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.