মারা গেছেন আরও ২৬ জন; শনাক্ত ১৮১২

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৪ , ০৩:২০ পিএম

মারা গেছেন আরও ২৬ জন; শনাক্ত ১৮১২ ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮১২ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ২১৬ টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৭৬জনসহ  মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৭৫৯ জন। 

এছাড়া গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ২৫১২জন। এ নিয়ে মোট সুস্থ ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।