আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৪ , ০৩:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামী প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে তোলার পর গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী শুনানি ২০ সেপ্টেম্বর।
এই মামলার প্রধান আসামী প্রদীপের স্ত্রী চুমকি কারণ পলাতক রয়েছেন। তবে তিনি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে ব্যবস্থা নিতে পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছে দুদক।
আইনজীবী মাহমুদুল হক জানান, দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর জন্য গত ২৭ আগস্ট মহানগর আদালতে আবেদন করা হলে, আজ শুনানির দিন ধার্য্য করা হয়। এর আগে, শনিবার দুপুরে তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।
গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আবেদন জমা দেয়া হয়।
মামলায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল উদ্দিন জানান, প্রদীপ কুমার দাস চট্টগ্রাম কারাগারে সাধারণ হাজতির মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাকে ডিভিশন দেয়া হয়নি। তবে তাকে সর্বোচ্চ সতর্কতার সাথেই রাখা হয়েছে৷
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.