সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৪ , ০৯:৪৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৩ সেপ্টেম্বর)সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।
এদিকে সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা বেজে ৪৫ মিনিটে এবং সূর্যাস্থ হবে সন্ধ্যা ৬ টা বেজে ৩ মিনিটে।
আবহাওয়ার সার সংক্ষেপে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ভারতের অন্ধ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরের সৈয়দপুরে ১০৫ মিলিমিটার। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল দিনাজপুরের সৈয়দপুরে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার সকাল ৬টায় পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ায় বলা হয়েছে, এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টা রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৯ মিলিমিটার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.