সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৩ , ০৮:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্ববাজারে পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম।এর আগে করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়লে কয়েক দফা রেকর্ড ভেঙে গেল জুলাইয়ে এ যাবতকালের দাম বৃদ্ধির রেকর্ড করে ধাতুটি। তবে, বড় ব্যবধানে স্বর্ণের পতন শুরু হয় গত মাসেই (আগস্ট)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা হাত বদল হয় ১৯৪০.৪৩ ডলারে। যা শনিবারের চেয়ে এক ডলারের কম। এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে থামে সোনার লেনদেন। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা দরপতনে প্রতি আউন্স সোনার দাম নামে ১৯৩৯.৩৬ ডলারে।
বিশ্ববাজারে সোনার দরপতনের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা ডলারের দুর্বল অবস্থান ও করোনাভাইরাসের টিকা আবিষ্কারের অগ্রগতিকে চিহ্নিত করছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.