চকবাজারে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৩ , ০৫:৩৭ পিএম

চকবাজারে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডিসি রোডস্থ ইসমাইল কামাল জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মো. আব্দুর রহমান (৩৪),মো. আব্দুল খালেক (৩৪),মো. দিদারুল আলম (৪০), মো. খোকন (৩২) ও মো. সিরাজুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৩টার দিকে ডিসি রোডস্থ ইসমাইল কামাল জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস ও টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতার ৫জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ‍পুলিশ।