সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৩ , ০৪:৫১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দুর্নীতির আলাদা দুটি মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত কর্মচারী আবজালকে ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয় আবজালকে।
দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে আবজালকে দুই মামলায় দশদিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ১৪ দিন রিমান্ড মঞ্জুর করে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৬শে আগস্ট আবজাল আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.