আনোয়ারায় ছুরিকাঘাতে নৈশপ্রহরীকে হত্যা

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-১৩ , ০২:৩৪ পিএম

আনোয়ারায় ছুরিকাঘাতে নৈশপ্রহরীকে হত্যা ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মো. ইয়াকুব (৫০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব চুন্নাপাড়া এলাকার হাজী আব্দুস সমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে জানান, সকালে আহত অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষনা করেন।

তিনি আরও বলেন, ইয়াকুবের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।