সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১২ , ০১:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) চান্দগাঁও থানাধীন চুনারটাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. নুর ইসলাম (৫৪), মো.ইউসুফ (৩২), মো. আলম (২৭) ও মো. মাসুদ (৪২)।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার সিটিজেন নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনারটাল এলাকায় একটি জুয়ার বোর্ড থেকে চারজনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে তাস ও টাকা জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে ১৮৬৮ ধারা জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক, জুয়া, অস্ত্রসহ সব ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান ওসি।
যে কোনও ধরনের অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে জানাতে তিনি স্থানীয়দের প্রতি অনুরোধ জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.