লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট
সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১১ , ১০:৩৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ’র অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর ২০২০-২০২১ সেবা বর্ষের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। সম্প্রতি নগরীর একটি রেস্তোরায় আলোচনার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
উক্ত কমিটিতে লায়ন মো. আশিকুল আলম (আশিক) চার্টার্ড প্রেসিডেন্ট, লায়ন বায়েজিদ মাহমুদ বিন সাবের, লায়ন মো. মঈনউদ্দিন আল হিমেল, লায়ন মো. শাহ জাহান, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী ভাইস প্রেসিডেন্ট, লায়ন নুরুল হুদা, লায়ন জহির উদ্দিন মো. বাবর, লায়ন জাহেদ হাসান ক্লাব ডিরেক্টর, লায়ন আকিব মো. আসিফুল আলম ক্লাব এডমিনিস্ট্রেটর, লায়ন নাজিম উদ্দিন সেক্রেটারি, লায়ন কে এম মঈন উদ্দীন, লায়ন শাহীনুর মাহমুদ, লায়ন মো. সোলায়মান কবির, লায়ন মো. সাজ্জাদ হোসেন জয়েন্ট সেক্রেটারি করা হয়।
এছাড়াও লায়ন মো. মহিউদ্দিন মঈন ট্রেজারার, লায়ন মাহমুদুল হাসান জুনাইদ, লায়ন মো. কামরুজ্জামান খাঁন, লায়ন শাহেদ আলম জয়েন্ট ট্রেজারার, লায়ন রফিকুল ইসলাম ক্লাব সার্ভিস চেয়ারপার্সন, লায়ন খাজা শহীদুল করিম ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন, লায়ন মো. রোবেল চৌধুরী অভি ক্লাব সিএলএফ চেয়ারপার্সন, লায়ন হাবিবুর রহমান কে এক্সিকিউটিভ মেম্বার করে ২৫ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
ক্লাব সভায় সভাপতি লায়ন মো. আশিকুল আলম (আশিক) বলেন, যে এ বছরের জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য (এমজেএফ) যে ডাক দিয়েছে “সবার উপরে মানবতা” স্লোগানকে বাস্তবায়নের লক্ষে সমাজের অবহেলিত অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.