র‌্যাবের সোর্স হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১০ , ০৪:৫১ পিএম

র‌্যাবের সোর্স হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সোর্স হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। বৃধবার রাতে তাদের গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার ৪ জন হলো- জাহাঙ্গীর হোসেন রাতুল, মাসুদ, রেজাউল করিম ও রুবেল হোসেন।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, আসামিদের শেরেবাংলা নগর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। তারা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের পাশেই ৬ সেপ্টেম্বর হত্যার শিকার হন র‌্যাবের সোর্স কাশেম ওরফে কাইশ্যা।