মারা গেছেন আরও ৪১ জন; শনাক্ত ১৮৯২

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১০ , ০৩:২১ পিএম

মারা গেছেন আরও ৪১ জন; শনাক্ত ১৮৯২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯২ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনিয়ে, মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন। 

এছাড়া গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ২৭৪৬জন। এ নিয়ে মোট সুস্থ ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।