ফটিকছড়ি প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-১০ , ১২:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিবিরহাট বাজারের বড় মসজিদ সংলগ্ন দুই নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জোন-৩ এর উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম ভূঁইয়া জানান,সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ৮টি দোকান। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে ফটিকছড়ি ও হাটহাজারী থেকে ৩টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুনে হার্ডওয়্যার, হোমিও ফার্মেসি, কাপড়ের দোকান, সেলুন, ব্রিক ফিল্ড অফিস ও মোবাইল সার্ভিসিংয়ের ২টি দোকান পুড়ে যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.