নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১০ , ১১:৫৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নান্নার ইউপির গোপালপুর সিলেটপাড়া গ্রামের একটি ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ধামরাইয়ের গোপালপুর সিলেটপাড়া গ্রামের মুনছের আলীর ছেলে জুয়েল প্রায় ২ বছর আগে বিয়ে করেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। প্রতিদিনের মত তারা রাতের খাবার খেয়ে বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠলে স্থানীয়রা ঘরে দরজা ভেঙে স্বামী স্ত্রীর দুইজনের মরদেহ খাটের ওপর দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, জুয়েলের স্ত্রী মুনমুনের গলায় আঘাতের চিহৃ আছে। ধারণা করা হচ্ছে মুনমুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর জুয়েল বিষপানে আত্মহত্যা করেছেন।
ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ দুইটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.