আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৯ , ০৮:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি চার্জশিট দাখিল করা হয়েছে। অস্ত্র, গুলি ও অবৈধ ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় এ চার্জশিট দাখিল করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল ইসলাম।
সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান, দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ভারতীয় রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
এর আগে ১৫ জুলাই ভোরে ভারতে পালিয়ে যাওয়ার মুহুর্তে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবন্যবতী নদীর কুমড়োর খালের বেইলি ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও দু’ হাজার ৩৩০ রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা হয় দেবহাটা থানায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.