সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৯ , ০৩:৩৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮২৭ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৯৯৫ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনিয়ে, মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৩৭৮ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৫৯৩ জন। গেলো ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭শ ৫৫টি।
সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন করোনা রোগী। সবশেষ যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে ২৯ জন পুরুষ আর ১২ জন নারী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.