সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৯ , ০৩:২৯ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মো. সাইফুল ইসলাম নামে ৩০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের বিটিসিএল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি একটি বাসকে পণ্য বোঝাই ট্রাক ওভারটেক করার সময় পথচারী সাইফুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ট্রাকের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.