সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৯ , ০১:৩৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনার কারণে এখন সকালে একটু হাঁটি। এছাড়া সময় পেলে গণভবনের লেকে মাঝে মধ্যে ছিপ নিয়ে মাছও ধরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন সংসদ নেতা।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাবার নির্দেশ ছিল সম্মান নিয়ে মানুষের সাথে চলতে হবে। এখনও কোনও জিনিস প্রয়োজন হলে, কাজের মেয়ের কাছে জিজ্ঞাসা করি, এইটা কী আমাকে দিতে পারবে? ভালো পোশাক না পরলেই তাকে অবহেলা করতে হবে, সেই শিক্ষা বাবার কাছে পাইনি। সকালে উঠে জায়নামাজ খুঁজি। তারপর নিজে চা বানিয়ে খাই। বোন বা মেয়ে যারা আগে ওঠে তারা চা বানায়। আমরা চেষ্টা করি নিজেদের কাজটা নিজেরা করতে। ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করি। করোনার কারণে এখন একটু হাঁটি সকালে। গণভবনের লেকে মাঝে মধ্যে ছিপ নিয়ে মাছও ধরি।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ইউএনওর ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। কেউ বলছে চুরি, শুধু চুরি না। এখানে আর কী আছে তাও দেখা হচ্ছে। অপরাধী আমাদের চোখে অপরাধীই। কোন দল করে সেটা দেখি না। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখছি। এখানে আরও কিছু আছে কিনা তাও দেখা হচ্ছে।
শেখ হাসিনা আরও বলেন, মাঠ প্রশাসনে যারা কাজ করছেন, তাদের ওপর এ আঘাত সহ্য করার মতো না। তদন্তে কোনো ঘাটতি হবে না। অপরাধীর অবশ্যই বিচার হবে। কারা এ ঘটনায় মদদ দিয়েছে তাও খুঁজে বের করা হবে। সংসদ সদস্যরা যাতে অপরাধীদের রক্ষার চেষ্টা না করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.