রাঙ্গামাটি প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-০৯ , ১০:১৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সুরেশ কান্তি চাকমা (৬৫) নামের এক চায়ের দোকানদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার দূর্গম ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সযোগে মুখোশ পরিহিত একদল সশস্ত্র দুর্বৃত্ত উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় আসে। ঐ এলাকার সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে নিজের চায়ের দোকানে বসা অবস্থায় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিক এসে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নানিয়ারচর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.