নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৯ , ০৯:৪৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
সাভারের আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার আমতলা জিরানী এলাকার নিজ ভাড়া বাড়িতে অজ্ঞাত অবস্থায় গৃহবধু আমানো খাতুনকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতালে তার লাশ রেখেই স্বামী ও তার শশুর পালিয়ে যায়।
পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তার উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় একটি বাড়িতে স্বরণ (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
আশুলিয়া থানা পুলিশ বলছে, কিভাবে ওই দুইজন নিহত হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.